বাণিজ্য

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৯ মার্চ পর্যন্ত বাড়াল এনবিআর

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৯ মার্চ পর্যন্ত বাড়াল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড ভবন | ছবি: উইকিমিডিয়া কমন্স

ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২৯ মার্চ পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের প্রথম সচিব নাহিদ নওশাদ মুকুল স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেমের কিছু প্রযুক্তিগত জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেব্রুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।